বলি
সুনির্মল দত্ত
ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কারা
ভক্তির আনন্দে সবাই আত্মহারা
পুরহিত পকেটহেতু দেন শুধু তাড়া
অদূরে ছোট্ট অজ শুধুই দিশেহারা
কি কারনে অসময়ের স্নান
কেন সিঁন্দুর লেপন?
থর থর কাঁপে সে না যায় সহন
বিষম খড়্গ হাতে জল্লাদ দাঁড়ায়ে
নিয়ে আয় নিয়ে আয় বলে হাঁক পারে
ছাগ শিশু মনে করে মায়ের কথা
মা যদি এসে ভুলায় কম্পব্যাথা
মনে পরে গ্রামের সেই বন্ধু আর সখার সঙ্গ
কি আনন্দে কাটতো দিন
পেত পরমানন্দ
হঠাৎ ঝটকা টানে সম্বিত ফিরে পায়
দেখে সে এক যূপকাষ্ঠের গোঁড়ায়
জয় হো জয়হো পূন্যার্থীরা করে
মাথা তার আর থাকলো না ধরে।
সুনির্মল দত্ত
ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কারা
ভক্তির আনন্দে সবাই আত্মহারা
পুরহিত পকেটহেতু দেন শুধু তাড়া
অদূরে ছোট্ট অজ শুধুই দিশেহারা
কি কারনে অসময়ের স্নান
কেন সিঁন্দুর লেপন?
থর থর কাঁপে সে না যায় সহন
বিষম খড়্গ হাতে জল্লাদ দাঁড়ায়ে
নিয়ে আয় নিয়ে আয় বলে হাঁক পারে
ছাগ শিশু মনে করে মায়ের কথা
মা যদি এসে ভুলায় কম্পব্যাথা
মনে পরে গ্রামের সেই বন্ধু আর সখার সঙ্গ
কি আনন্দে কাটতো দিন
পেত পরমানন্দ
হঠাৎ ঝটকা টানে সম্বিত ফিরে পায়
দেখে সে এক যূপকাষ্ঠের গোঁড়ায়
জয় হো জয়হো পূন্যার্থীরা করে
মাথা তার আর থাকলো না ধরে।
No comments:
Post a Comment